• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সমুদ্রের তলদেশে মিলল ‘তিমির কবরস্থান’

আন্তর্জাতিক ডেস্ক
  ১১ জুন ২০২৬, ২৩:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল তিমির কবরস্থানের সন্ধান পেয়েছেন গবেষকরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭ কিলোমিটার গভীরে অবস্থিত এই স্থানে পাওয়া জীবাশ্মের বয়স ৫৩ লাখ বছর পর্যন্ত হওয়ায় বৈজ্ঞানিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সমুদ্রতলের উঁচু-নিচু পর্বতমালা ও খাদসমৃদ্ধ ডায়ামান্টিনা ভাঙন অঞ্চলে কবরস্থানটির অবস্থান। চীন, ইতালি ও নিউজিল্যান্ডের গবেষকদের একটি দল এটি আবিষ্কার করেছে।

বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এই পানির নিচের কবরস্থান অসংখ্য জীব ও প্রাণীতে পরিপূর্ণ, যাদের মধ্যে কিছু প্রজাতি বিজ্ঞানজগতের জন্য সম্পূর্ণ নতুন হতে পারে।

গবেষণার অন্যতম লেখক চীনা বিজ্ঞান একাডেমির শিয়াওতং পেং বলেন, ‘এত বড় পরিসরের একটি কবরস্থান আবিষ্কার সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। এর বিস্তৃতি, গভীরতা এবং বয়সের পরিসর আমাদের কল্পনারও বাইরে।’

গবেষকরা ওই এলাকায় ৩২ বার ডুব অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ৪৮৫টি তিমির জীবাশ্মস্থান ও সক্রিয় তিমির দেহাবশেষ থেকে নমুনা সংগ্রহ করেন। অভিযানে একটি বিলুপ্ত তিমির সম্পূর্ণ কঙ্কালসহ বহু মূল্যবান নিদর্শনের সন্ধান মেলে।

আবিষ্কৃত জীবাশ্মগুলোর মধ্যে ৫৩ লাখ বছর পুরোনো ঠোঁটযুক্ত তিমি প্রজাতি প্টেরোসেটাস বেঙ্গুয়ালাইয়ের একটি জীবাশ্মমাথাও রয়েছে। এছাড়া প্রায় ৫ মিটার দীর্ঘ একটি অ্যান্টার্কটিক মিনকে তিমির মৃতদেহ ছিল সবচেয়ে বড় আবিষ্কার।

গবেষকরা নতুন একটি প্রজাতিরও সন্ধান পেয়েছেন, যার নাম দেওয়া হয়েছে প্টেরোসেটাস ডায়ামান্টিনাই।

তিমির দেহাবশেষ ঘিরে গড়ে ওঠা জীববৈচিত্র্যের মধ্যে জেলিফিশ, কৃমি এবং খোলসধারী ক্ষুদ্র প্রাণীর উপস্থিতি পাওয়া গেছে।

ক্যালভার্ট সামুদ্রিক জাদুঘরের গবেষক স্টিফেন জে. গডফ্রে নেচারে প্রকাশিত মন্তব্যে বলেন, ‘এত বিশাল জীবাশ্ম কবরস্থানের সন্ধান সত্যিই অনন্য একটি আবিষ্কার। যদিও এলাকাটি সহজে পৌঁছানোর মতো নয়, তবুও সেখানে আরও বহু গুরুত্বপূর্ণ আবিষ্কারের সম্ভাবনা রয়েছে।’ৎ

তিনি আরও বলেন, ‘এই গবেষণা ভবিষ্যতে একই ধরনের পরিবেশে আরও গভীর সমুদ্র অভিযানে বিজ্ঞানীদের উৎসাহিত করবে।’

আরও পড়ুন

পেন্টাগনে বিপজ্জনক পদার্থের আশঙ্কা, একাধিক তলা লকডাউন

তথ্যসূত্র: বিবিসি

/অ

  • ভারত মহাসাগর
  • তিমির কবরস্থান
এ সম্পর্কিত আরও খবর
​​​​​​​​​​​​​​ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
​​​​​​​​​​​​​​ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।